ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে কৃষকের কাছে চাঁদা দাবি, থানায় মামলা

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে কৃষকের কাছে চাঁদা দাবি করে না পেয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।

এ ঘটনায় বকশীগঞ্জ থানার ওসিকে (তদন্ত) তদন্তের নির্দেশ দিয়েছেন জামালপুর দ্রুত বিচার আদালত। আদালদের নির্দেশ পেয়ে তদন্ত শুরু করেছেন বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আবদুর রহিম।

মামলা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মেরুরচর ইউনিয়নের পূর্ব কলকিহারা গ্রামের আলফাজ উদ্দনের ছেলে আবু তাহের রাজা ও তার আত্মীয়দের সঙ্গে একই গ্রামের বদিউজ্জামানের ছেলে জহুর আলী, বাঘাডোবা গ্রামের শের আলী, চাঁন মিয়া গংয়ের ৩.৪৮ একর এবং ১.৭৫ একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল।

এর জের ধরে গত ৭ মার্চ সকাল ১০ টার দিকে আবু তাহের রাজা চাষাবাদের খোঁজ নিতে জমিতে গেলে জহুর আলী, চাঁন মিয়া, খলিল মিয়া ও তাদের লোকজন বাঁধা প্রদান করেন। এক পর্যায়ে জমিতে আসতে হলে ২ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দিয়ে আসতে বলেন। একই সঙ্গে প্রাণনাশের হুমকিসহ নানা ধরনের হুমকি প্রদান করেন। এ সময় তারা এলাকায় ভীতিকর পরিবেশ তৈরি করে বলে অভিযোগ রয়েছে। ভবিষ্যতে চাঁদা না দিয়ে জমিতে এলে আরো ভয়ংকর পরিণতি হতে পারে বলেও হুমকি প্রদান করেন এলাকার চাঁদাবাজরা।

এ ঘটনায় উপায়ন্তর না দেখে ৯ মার্চ জামালপুর দ্রুত বিচার আদালতে জহুর আলী, চাঁন মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন আবু তাহের রাজা। মামলা নং-১৫/২০২০।

মামলা দায়েরের পর বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বকশীগঞ্জ থানার ওসিকে (তদন্ত) নির্দেশ দেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম জানান, চাঁদা দাবির বিষয়টি সত্য কিনা সরেজমিন তদন্তের পর বলা যাবে। তবে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

বকশীগঞ্জে কৃষকের কাছে চাঁদা দাবি, থানায় মামলা

আপডেট সময় ০৭:৪১:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০