ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

প্রত্যয় টি-২০ ক্রিকেট : ১৪ রানে ম্যাচ জিতেছে জামালপুর জিলা স্কুল প্রভাতী শাখা

ম্যাচসেরা ট্রফি গ্রহণ করে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইম। ছবি : বাংলারচিঠিডটকম

তৌহিদ শুভ, ক্রীড়া প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

প্রত্যয় ক্লাব আয়োজিত অনূর্ধ্ব-১৩ শহীদ দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ১২ মার্চ অনুষ্ঠিত ক-গ্রুপের ম্যাচে বিজয়ী হয়েছে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দল। তারা ১৪ রানের ব্যবধানে পরাজিত করেছে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ দলকে। জামালপুর জিলা স্কুল মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।

উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ ও জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের এই ম্যাচের শুরুতেই আম্পায়ার ম্যাচটিতে ৫ ওভার কমিয়ে ১৫ ওভারে খেলার সিদ্ধান্ত দেন। উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজের অধিনায়ক আলিরাজ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখার অধিনায়ক ইরামের দল নির্ধারিত ১৫ ওভার খেলে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৯৬ রান।

জবাবে জয়ের জন্য ৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উইজডম ল্যাব. স্কুল এন্ড কলেজ ১৪.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে ৮২ রান। ফলে আম্পায়ার এ আর রিফান এবং তুহিন সরকার জাবির জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলকে ১৪ রানে বিজয়ী ঘোষণা করেন। এই ম্যাচে ম্যাচসেরা হয়েছে বিজয়ী দলের সাইম। ম্যাচে স্কোরারের দায়িত্বে পালন করে রাকিবুল ইসলাম।

সংক্ষিপ্ত স্কোর :
জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা : ৯৭/১০ (১৫ ওভার)
সাইম ১৩ (১২), শান্ত ০৩-০০-১৪-০২, জুসেফ ০৩-০০-১৫-০২।

উইজভম ল্যাব. স্কুল এন্ড কলেজ : ৮২/১০ (১৪.১ ওভার)
জুসেফ ২৩ (২১), সাইম ০৩-০০-১৫-০৩, আবিদ ০৩-০০-১৯-০২

ম্যাচ শেষে ম্যাচসেরা জামালপুর জিলা স্কুল-প্রভাতী শাখা দলের সাইমের হাতে ট্রফি তুলে দেন জামালপুর জেলা দলের খেলোয়াড় আব্দুল মমিন ও অনিল বাবু। এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র জামালপুর জেলা ক্রিকেট প্রশিক্ষক মো. মিজানুর রহমান মিজু ও প্রত্যয় ক্লাবের এই টুর্নামেন্টের ক্রিকেটার নির্বাচক সাজেদুল ফারুক সতেজসহ প্রত্যয় ক্লাব ও টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, টি-২০ ফরমেটে দুটি গ্রুপে টুর্নামেন্টে অংশ নিচ্ছে ক-গ্রুপে বঙ্গবন্ধু আইডিয়াল স্কুল এন্ড কলেজ, সৃষ্টি সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজ, জামালপুর জিলা স্কুল (প্রভাতী) এবং খ-গ্রুপে রয়েছে জামালপুর জিলা স্কুল (দিবা), হযরত শাহ জামাল (রহ.) স্কুল এন্ড কলেজ, রেলওয়ে উচ্চ বিদ্যালয় ও শাহীন স্কুল এন্ড কলেজ দল।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

প্রত্যয় টি-২০ ক্রিকেট : ১৪ রানে ম্যাচ জিতেছে জামালপুর জিলা স্কুল প্রভাতী শাখা

আপডেট সময় ১১:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০