ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইসলামপুরে তিন ডাকাত আটক

ইসলামপুরে আটক তিন ডাকাত। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও জনতা। ১৮ ফেব্রুয়ারি রাতে ইসলামপুরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

জানা গেছে, ১৮ ফেব্রুয়ারি রাত ১০টায় দিকে ইসলামপুর-দেওয়ানগঞ্জ সড়কের মোশারফগঞ্জ নেংটিখালী সেতুর পাশে জাকির হোসেন নামের এক ব্যক্তিরমোটরসাইকেল গতিরোধ করে ডাকাতরা। জাকির হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এসে ডাকাতদের ধাওয়া করে। পালানোর সময় পৌর এলাকার টাবুরচর থেকে ইসলামপুর গ্রামের রাখালের ছেলে রাজন চন্দ্র বসাক (২০) ও কিসামতজাল্লা গ্রামের আবুল হোসেনের ছেলে সাজ্জাতুল ইসলাম রবিন মিয়াকে (২৫) আটক করেছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।

পরে আটক দুই ডাকাতের তথ্যের ভিত্তিতে ডাকাতির সাথে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে উপজেলার মোজাজাল্লা গ্রামের শাহিনুর রহমান শহিনের ছেলে সিদ্দিকুর রহমান সাদিককে (২০) আটক করেছে পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলারচিঠিডটকমকে জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করে আটক তিনজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ডাকাতির ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা

ইসলামপুরে তিন ডাকাত আটক

আপডেট সময় ০১:৪০:২১ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০