ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

ইসলামপুরে অধ্যক্ষ ছালামের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল

অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের কেবিনের একটি কামরায় নিজ কলেজের প্রাক্তন এক ছাত্রীকে নিয়ে অসামাজিক কার্যকলাপের ঘটনায় জামালপুরের ইসলামপুর উপজেলায় জে জে কে এম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীর অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ ও অধ্যক্ষের কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।

২ ফেব্রুয়ারি দুপুরে ট্রেনে সংঘটিত ওই ঘটনার প্রতিবাদে ৩ ফেব্রুয়ারি বেলা দেড়টায় প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে স্থানীয় বিক্ষুব্ধ অভিভাবক ও ছাত্র-জনতা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়া, জাহানারা পারভিন পুঁথি, যুবমহিলালীগের সভাপতি আবিদা সুলতানা যুঁথি, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোজাহারুল হক, সাবেক ছাত্রনেতা রাহাত পাহলোয়ান, ফারুক ইকবাল হিরো, জিয়াউল হক জুয়েল প্রমুখ।

অধ্যক্ষ আব্দুছ ছালাম চৌধুরীর অপসারণের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ। ছবি : বাংলারচিঠিডটকম

মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা অধ্যক্ষ আব্দুছ ছালামের দুটি কুশপুত্তলিকা পুড়িয়েছে। পরে বিক্ষুব্ধ শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবকসহ সচেতন এলাকাবাসী পৌরশহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

পরে প্রতিষ্ঠানটি থেকে ওই অধ্যক্ষের অপসারণ চেয়ে গভর্নিং বডি সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করা হয়। এ সময় বক্তারা ওই অধ্যক্ষকে ইসলামপুরে অবাঞ্ছিত ঘোষণাসহ ট্রেনের কেবিনের একটি কামরায় ওই ঘটনার মূলহোতা অধ্যক্ষের বিরুদ্ধে মামলা না করায় ওই ছাত্রীর পরিবারকে সামাজিকভাবে বয়কটের ঘোষণা দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

ইসলামপুরে অধ্যক্ষ ছালামের কুশপুত্তলিকা দাহ, বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৯:০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০