ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার
জামালপুর পিবিআই এর অভিযান :

২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরে অনলাইনে করিরাজির নামে প্রতারণা করে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় সাড়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের মূলহোতা কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই এর একটি আভিযানিক দল। ১৬ এপ্রিল, বৃহস্পতিবার দুপুরে পিবিআই জামালপুর কার্যালয়ে পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত তথ্য বিবরণীতে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেন জামালপুর সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নের চরযথার্থপুর চান্দাপাড়া এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে। তিনি ফেসবুকের একজন কন্টেন্ট ক্রিয়েটর।

জামালপুর : প্রতারকচক্র গ্রেপ্তার প্রসঙ্গে সাংবাদিকদের কাছে ভুক্তভোগীর অভিযোগ ও অভিযানের বর্ণনা দেন পিবিআই পুলিশ সুপার পঙ্কজ দত্ত। ছবি : বাংলারচিঠিডটকম

পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, শেরপুর জেলার কাপড় ব্যবসায়ী ছাইদুর রহমানের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে (১৩) সামাজিক যোগাযোগ মাধ্যমে কিভাবে বাবা-মাকে আপন করে পাওয়া যায় এসব ভিডিও দেখা শুরু করে। টিকটকে তান্ত্রিক পরিচয়ধারী খুরশেদ কবিরাজের সাথে ওই মেয়ের পরিচয় হয়। পরিচয়ের সুবাদে খুরশেদ কবিরাজ নামক প্রতারকচক্র তার সহকারী ‘কবিরাজ’ নামে দুটি ও ‘আল্লাহর দান’ নামে একটি ইমু একাউন্টের মাধ্যমে ওই কিশোরীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখতো।

তিনি জানান, তার সকল সমস্যা সমাধানের আশ্বাসে কবিরাজির ফি, একটি খাসি, চারটি জায়নামাজ, চারটি আগরবাতি, চারটি মোমবাতি, পাঁচ কেজি গাভীর দুধ, পাঁচ কেজি ফল, মন্ত্রে কাজ না হওয়ায় জোড়া শুকর ক্রয় করে জবাই করা, দুই কেজি চন্দন কাঠ ক্রয় ইত্যাদি বাবদ গত ৬ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত মোট ২ লাখ ৪৩ হাজার ১৫০ টাকা বিকাশ নম্বরের মাধ্যমে হাতিয়ে নেয় চক্রটি।

তিনি আরও জানান, সর্বশেষ ১০ মার্চ ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ এক লাখ টাকা কৌশলে হাতিয়ে নেয়। ওই মেয়েটি আবারও বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে দোকানে গেলে কম বয়স হওয়ায় দোকানদারের সন্দেহ হয়। দোকানদার তার বাবা ছাইদুর রহমানকে ফোন করলে প্রতারণার বিষয়টি ধরা পড়ে। পরে ব্যবসায়ী ছাইদুর রহমান গত ১৭ মার্চ শেরপুর সদর থানায় একটি প্রতারণার মামলা দায়ের করেন।

তিনি জানান, এরপর পিবিআই বিষয়টি তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত জামালপুর সদর উপজেলার চান্দাপাড়া এলাকার মোস্তফার ছেলে মুছা মিয়া ও মৃত নবাব আলীর ছেলে রফিকুল ইসলাম নামে দু’জনকে ৯ এপ্রিল, বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এমসি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পিবিআই পুলিশ সুপার পংকজ দত্ত জানান, আগে গ্রেপ্তার হওয়া দু’জনের দেওয়া তথ্যের ভিত্তিতে ১৫ এপ্রিল বুধবার ঘটনার মূলহোতা কন্টেন্ট ক্রিয়েটর মনির হোসেনকে ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

তিনি আরও পরবর্তীতে তাকে নিয়ে অভিযান পরিচালনা করে তার নিজ বাড়ির পাশের বাগানের মাটি খুঁড়ে ২৫ ভরি নয় আনা চার রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। খুরশেদ কবিরাজ নামে কোন ব্যক্তির অস্তিত্ব নেই। এই নামটি ব্যবহার করে অনলাইন কবিরাজির আড়ালে চক্রটি প্রতারণা করে আসছিল।

উল্লেখ্য, কন্টেন্ট ক্রিয়েট মনির হোসেন ফেসুবকে বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে। তিনি জামালপুরের জনপ্রিয় ফেসবুক পেইজ ‘মেইড ইন জামালপুর’ এর সহ-অভিনেতা ও ক্যামেরা পারসন হিসাবে কাজ করেন এবং তিনি নিজেও কন্টেন্ট তৈরি করেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

জামালপুর পিবিআই এর অভিযান :

২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার

আপডেট সময় ১০:০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬