ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

গণমাধ্যমকে তরুণ প্রজন্মের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

বাংলারচিঠিডটকম ডেস্ক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ উন্নত জাতি গঠনে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেছেন, আগামী দিনের তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা যাতে গণমাধ্যমের উপর আস্থা রেখে দেশ গড়ার কাজে ভূমিকা রাখতে পারে, গণমাধ্যমকে সেই আস্থার জায়গা তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘বাংলাদেশে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে। তবে কিছু কিছু অনলাইন গণমাধ্যমে গুজব ছড়ানোর পাশাপাশি অসত্য খবর প্রকাশ করা হয়। এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। এগুলো বন্ধ করে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।’

তথ্যমন্ত্রী ২৮ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দৈনিক সকালের সময় পত্রিকার চতুর্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

পত্রিকার সম্পাদক মো. নূর হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রধান অতিথি এবং সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ বিশেষ অতিথি ছিলেন।

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি অনুসন্ধানী রিপোর্ট করার আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ বলেন, বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্রে পরিনত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার

গণমাধ্যমকে তরুণ প্রজন্মের জন্য আস্থার জায়গা তৈরি করতে হবে: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৮:১৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০