ঢাকা ১০:২১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে মুখোমুখি সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ক্লিনিক কেন্দ্রীক সেবাপ্রদানকারী ও সেবাগ্রহণকারীদের মধ্যে মুখোমুখি সভা অনুষ্ঠিত হয়েছে। কেয়ার বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি সংস্থা ইএসডিও’র সৌহার্দ্য-৩ কর্মসূচির আয়োজনে এবং ইউএসএআইডি ও বাংলাদেশ সরকারের অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে ১৫ জানুয়ারি এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মোহাম্মদ আবু হাসান শাহীনের সভাপতিত্বে মুখোমুখি সভায় এ সময় বক্তব্য রাখেন ইএসডিওর সৌহার্দ্য-৩ কর্মসূচির কর্মসূচি কর্মকর্তা আমির হাসান, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, কারিগরি কর্মকর্তা রায়হান কবীর ও মোর্শেদা সুলতানা, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ইউপি সদস্য মাসুদ মিয়া, ইউপি সদস্য উম্মে কুলসুম চায়না, বিনোদচর কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি আজাদ মোল্লা ও বিনোদর গ্রামের সেবাগ্রহিতা আক্কাছ আলী।

মুখোমুখি সভায় বিনোদরচর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবা নিয়ে সার্বিক তথ্য নিয়ে উপস্থাপন করেন কারিগরি কর্মকর্তা রায়হান কবীর।

উন্মুক্ত আলোচনায় এই কমিউনিটি ক্লিনিকের বিভিন্ন সমস্যা তুলে ধরেন সেবাগ্রহিতারা। ওষুধ সংকটের বিষয়টিও উঠে আসে। ভবিষ্যতে সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করা যায় এবং স্বাস্থ্যসেবার মান যাতে আরো বৃদ্ধি করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বিনোদরচর কমিউনিটি ক্লিনিক ভিত্তিক এলাকার সেবাগ্রহণকারী, স্বাস্থ্য সহকারী, সিএইচসিপি, কিশোরী প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধিতে মুখোমুখি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:৩৬:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২০