ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

জামালপুরে যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুরে যত্ন প্রকল্পের পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরে হতদরিদ্র পরিবারের শিশুদের মন, দৈহিক বিকাশ নিয়ে পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগের আইএসপিপি যত্ন প্রকল্পের অর্থায়নে জামালপুর জেলা প্রশাসন ৩১ ডিসেম্বর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে। জেলার ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ী উপজেলা আইএসপিপি যত্ন প্রকল্পের বিকল্প উৎস থেকে পরিবার খানা ভিত্তিক তথ্য সংগ্রহ নিয়ে এই পরিকল্পনা ও সমন্বয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকারের উপ-পরিচালক মোহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইএসপিপি- যত্ন প্রকল্পের প্রকল্প পরিচালক কাবেদুর ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, যত্ন প্রকল্পের প্রশিক্ষণ বিশেষজ্ঞ আব্দুল খালেক, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাছের বাবুল, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান ও সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান।

প্রশিক্ষণে ইসলামপুর, মাদারগঞ্জ, সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুধীজন, সুশিরন, ব্র্যাক, রীড, ওআরএস এনজিও কর্মকর্তারা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

জামালপুরে যত্ন প্রকল্পের প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৪৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯