ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জামালপুরে শুরু সাংবাদিকদের জন্য পিআইবির প্রশিক্ষণ

পিআইবি’র প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলার সাংবাদিকদের জন্য ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী সিআরসি, সিডও ও মীনা বিষয়ক প্রতিবেদন লেখার প্রশিক্ষণ।  প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবি জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করেছে।

২৬ ডিসেম্বর সকালে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা। দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. নূরুন্নবী খন্দকার, প্রশিক্ষণের বিশেষজ্ঞ ডেইলি সান পত্রিকার সাবেক বাণিজ্য সম্পাদক মো. জিয়াউর রহমান ও পিআইবির কণিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম প্রমুখ।

পরে দিনব্যাপী প্রশিক্ষণ পর্বের শুরুতেই সংবাদ সংজ্ঞা, সংবাদ বৈশিষ্ট্য ও উপাদান, সংবাদ সূচনা, সংবাদ কাঠামো, শিশু ও নারী বিষয়ক প্রতিবেদন, শিশু ও নারী বিষয়ক ফিচার লিখন, শিশু ও নারী উন্নয়ন বিষয়ে গণমাধ্যমের ভূমিকা ও সাক্ষাৎকার গ্রহণ বিষয়ে ধারণা দেন প্রশিক্ষণের বিশেষজ্ঞ মো. জিয়াউর রহমান ও পিআইবির কণিষ্ঠ প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম।

২৭ ডিসেম্বর প্রশিক্ষণের দ্বিতীয় দিনে সংবাদবিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলন, সাংবাদিকতার আইন ও আচরণবিধি, জাতিসংঘের শিশু অধিকার সনদ-সিআরসি ও বাংলাদেশ শিশু অধিকার, নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ-সিডও’র আলোকে বাংলাদেশের লিঙ্গপরিস্থিতি, মীনা কার্টুন পরিকল্পনা ও শিশু অধিকার প্রতিষ্ঠায় মীনা কার্টুন, শিশুদের জন্য হ্যাঁ বলুন, নারী নির্যাতন আইন: বাংলাদেশ ও বিশ্ব প্রেক্ষাপট, শিশু ও নারী উন্নয়নমূলক প্রতিবেদন প্রকাশের সাংবাদিকদের করণীয় বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণ শেষে পিআইবি’র পক্ষ থেকে সনদ বিতরণ করা হবে। এ প্রশিক্ষণে জেলায় কর্মরত ৩০ জন সাংবাদিক অংশ গ্রহণ করেছেন।

আপলোডকারীর তথ্য

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুরে শুরু সাংবাদিকদের জন্য পিআইবির প্রশিক্ষণ

আপডেট সময় ১০:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯