ঢাকা ০২:২০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

পিএইচপি’র কম্বল পেল খড়খড়িয়ার অসহায় শীতার্তরা

পিএইচপি’র কম্বল তুলে দেওয়া হয় অসহায় মানুষের হাতে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

স্বেচ্ছাসেবী সংগঠন পিএইচপি’র উদ্যোগে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের খড়খড়িয়া গ্রামের দুই শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল, প্যান্ট ও জ্যাকেট বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর বিকেলে স্থানীয় খড়খড়িয়া চৌরাস্তা মোড়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে কেককেটে পিএইচপির প্রথম বর্ষপূর্তি পালন করা হয়।

পিএইচপির সভাপতি ও ওয়ান ব্যাংক কর্মকর্তা মো. রেজাউল করিম রেজার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবের কর্মকর্তা ও গার্মেন্টস ব্যবসায়ী লায়ন মো. হাবিবুর রহমান। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. ফারুক আদহাম, মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক মো. আহসান হাবীব আদনান, উপ-পরিদর্শক (এস আই) মো. হুমায়ুন কবির।

পিএইচপি’র কম্বল নিতে আসাঅসহায় মানুষের ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

এছাড়াও খড়খড়িয়া হিউম্যান ফর সোসাইটি সংগঠনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, শিকড়ের দপ্তর সম্পাদক মো. রমজান আলী, মানব শিকলের সাবেক সভাপতি মো. শুভ, পিএইচপির সদস্য বিপুল, কফিল, মিলন, মনজু, সিরাজসহ নান্দিনা অঞ্চলের সুধীজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন সংগঠনটির যুগ্ম-আহ্বায়ক মো. আলফাজুর রহমান।

পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথি এবং পিএইচপির কর্মকর্তা ও সদস্যরা অসহায় ও অবহেলিত মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেন।

প্রসঙ্গত, পিএইচপি সংগঠনটি গত বছরের এই দিনে প্রতিষ্ঠা লাভ করে। সংগঠনটি ধারাবাহিকভাবে সমাজের অসহায়, সুবিধা বঞ্চিত ও অবহেলিত মানুষের জন্য সেবামূলক কাজ করে যাচ্ছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

পিএইচপি’র কম্বল পেল খড়খড়িয়ার অসহায় শীতার্তরা

আপডেট সময় ১০:৩৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০১৯