ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

জামালপুরে বের হয় আন্তর্জাতিক অভিবাসী দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’ এই প্রতিপাদ্যের আলোকে ১৮ ডিসেম্বর জামালপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। এ উপলক্ষে জামালপুর শহরের বকুলতলা মোড় থেকে এক শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ জাবেদ রহিম, জেলা জনশক্তি ও কমসংস্থান কার্যালয়ের সহকারী পরিচালক গোলাম মোস্তফা আকন্দ, ইসলামি ব্যাংক জামালপুর শাখা ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা কারিগরি প্রশিক্ষণ, গমনেচ্ছু দেশের ভাষা শিক্ষা এবং বৈধ পাসপোর্ট ও ভিসা গ্রহণ করাসহ প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য সমৃদ্ধ হওয়ার জন্য বিদেশগামীদের প্রতি আহ্বান জানান। প্রতারণার শিকার না হতে চাইলে স্থানীয় জনশক্তি ও কর্মসংস্থান কার্যালয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়। অপরদিকে ১৮ বছরের উর্ধ্ব বয়সীদের জাতীয়পত্র ছাড়া এবং ১৮ বছরের নীচে বয়সীদের অনলাইন জন্মনিবন্ধন ছাড়া পাসপোর্ট করা যাবে না বলে সভায় জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

জামালপুরে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

আপডেট সময় ০৬:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০১৯