ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের নারীদের টানা দ্বিতীয় জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ বাছাই পর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ দল। পাপুয়া নিউগিনিকে হারিয়ে টানা দ্বিতীয় জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ নারী দল। দল। ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ২ সেপ্টেম্বর বৃষ্টি আইনে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৬ রানে জয় পায় বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৮ উইকেটে হারিয়েছিলো বাংলাদেশ।

স্কটল্যান্ডের ডান্ডিতে টস জিতে ফিল্ডিং বেছে নেয় পাপুয়া নিউগিনি। ব্যাট হাতে নেমে ১৬ দশমিক ৩ ওভারে ৮ উইকেটে ১০৩ রান করে বাংলাদেশ। বৃষ্টির কারণে পুরো ২০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশ। ১৬ দশমিক ৩ ওভার পরই বৃষ্টি নামনে সেখানেই শেষ হয় বাংলাদেশের ইনিংস।

বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩২ রান করেন ফাহিমা খাতুন। সাত নম্বরে ব্যাট হাতে নেমে ১৮ বলে ৫টি চারে নিজের অনবদ্য ইনিংসটি সাজান ফাহিমা। এছাড়া সানজিদা ইসলাম ১৯ ও ফারজানা হক ১১ রান করেন। পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ১০ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশ ইনিংস শেষে বৃষ্টি অব্যাহত থাকলে জয়ের জন্য ৮ ওভারে ৫৯ রানের জয়ের লক্ষ্যমাত্রা পায় পাপুয়া নিউগিনি। পুরো ৮ ওভার ব্যাট করে ৫ উইকেটে ৫২ রান করে তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১২ রান করেন তানিয়া রুমা । বাংলাদেশের নাহিদা আক্তার ১০ রানে ৩টি ও রিতু মনি ৯ রানে ২টি উইকেট নেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

বাংলাদেশের নারীদের টানা দ্বিতীয় জয়

আপডেট সময় ০৯:০০:৫০ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯