ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

যমুনায় নৌকা ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা থেকে সিরাজগঞ্জের কাজিপুরে বিয়ের দাওয়াতে যাওয়ার পথে গভীর যমুনায় নৌকাডুবিতে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুলিশ সদস্য বেল্লাল হোসেনের (৩৬) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ১৫ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মুনুসরনগর ইউনিয়নের চর মাজনাবাড়ি এলাকায় তাঁর লাশটি পাওয়া যায়।

তবে নৌকা ডুবিতের ওই ঘটনায় নিখোঁজ সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের মৃত ছলি তরফদারের ছেলে জাভেদ তরফদারের (৭৫) এখনো সন্ধান মেলেনি।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী জানান, নৌকাডুবির ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার ভাটিতে পুলিশ সদস্য বেল্লাল হোসেনের মৃতদেহ ভেসে উঠে। স্থানীয়দের তথ্যানুযায়ী তা উদ্ধার করা হয়। এদিকে অন্য নিখোঁজ ব্যক্তিকে খুঁজতে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের সাত সদস্যের ডুবুরি দল এসে যমুনায় অনুসন্ধান চালাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত পুলিশ সদস্য বেল্লাল হোসেন সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা গ্রামের দুদু মিয়ার ছেলে। তিনি ময়মনসিংহের ডিআইজি নিবাস চন্দ্র মাঝির ব্যক্তিগত নিরাপত্তাকর্মী ছিলেন। ১৪ আগস্ট বেলা ১১টার দিকে বড়আদ্রা গ্রাম থেকে তিনি সহ অন্তত ২৫ জন আত্মীয় ও পাড়াপড়শি শ্যালোচালিত নৌকায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ি ইউনিয়নের গোদারবাগ গ্রামে একটি বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। মুনসরনগর ইউনিয়নের চর ছিন্না এলাকায় পৌঁছালে নৌকাটি গভীর যমুনায় ডুবে যায়। এ সময় জাভেদ তরফদারের স্ত্রী রেনু বেগম (৬৫) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

যমুনায় নৌকা ডুবে নিখোঁজের ২৪ ঘন্টা পর পুলিশ সদস্যের লাশ উদ্ধার

আপডেট সময় ০৯:১৮:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯