ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামালপুর : অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছ থেকে পুরস্কারের মেডেল গ্রহণ করে মারিয়া জান্নাত আদিলা। ছবি : সংগৃহীত

জামালপুরের খুদে বাচিক শিল্পী ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া জান্নাত আদিলা ১৬ জুন, মঙ্গলবার ঢাকায় প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর আয়োজিত ২০২৬ সালের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় আবৃত্তি বিভাগে অংশ নিয়ে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।

মারিয়া জাতীয় পর্যায়ের এই চূড়ান্ত প্রতিযোগিতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের “সংকল্প” কবিতা আবৃত্তি করে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের কাছ থেকে পুরস্কারের মেডেল গ্রহণ করেছে মারিয়া।

ঢাকা থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেনে তার বাবার সাথে ১৭ জুন, বুধবার বিকালে জামালপুরে ফিরে এসেছে মারিয়া। জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে নামার পর তাকে বেশ উৎফুল্ল দেখা গেছে।

এ সময় তার সাথে ছিলেন জামালপুর শহরের ইকবালপুরের হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মারিয়ার আবৃত্তিশিক্ষক ফারজানা ইসলাম, মারিয়া যে আবৃত্তিচর্চা সংগঠনের শিক্ষার্থী সেই কাব্যকথা আবৃত্তি একাডেমির প্রশিক্ষক ও পরিচালক রবিউল ইসলাম রাসেল এবং মারিয়ার বাবা আমিরুল মোসলেমীন।

জামালপুর : জামালপুর জংশন রেলওয়ে স্টেশনে মারিয়া জান্নাত আদিলা। ছবি : বাংলার চিঠি ডটকম

খুদে বাচিক শিল্পী মারিয়া জামালপুর সদর উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। মারিয়ার বাবা আমিরুল মোসলেমীন একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তার মা খালেদা বেগম গৃহিণী। তাদের বাড়ি জামালপুর সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের গোদাশিমলা গ্রামে।

মারিয়ার বাবা শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল মোসলেমীন এ প্রতিবেদককে বলেন, দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মারিয়া জান্নাত আদিলা ক্লাস্টার, ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে সফলভাবে অতিক্রম করে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।

তিনি আরো বলেন, মারিয়া  প্রথম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় থেকেই আবৃত্তি চর্চা শুরু করে। বর্তমানে সে কাব্যকথা আবৃত্তি একাডেমিতে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছে। তার এই অর্জনের পেছনে পরিবার, শিক্ষক ও প্রশিক্ষকদের নিরলস সহযোগিতা রয়েছে। আমার মেয়ের সাফল্যের তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

আপডেট সময় ১১:৪৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬