ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি

মাদারগঞ্জ : ২৩০ জন সুফলভোগীর মধ্যে হাঁস ও মুরগি বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ২৩০ জন সুফলভোগীর মধ্যে হাঁস ও মুরগি বিতরণ করা হয়েছে। ১৮ জুন, বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে এসব হাঁস-মুরগি বিতরণ করা হয়।

‘উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত ৮৬টি এলাকা ও নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের ১২৬ জন সুফলভোগীকে ১৫টি করে হাঁস এবং ১০৪ জনকে ১৫টি করে মুরগি দেওয়া হয়েছে।

বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, ভেটেরিনারি সার্জন ডাক্তার আল আমিন ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাক্তার রাহাত উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান বলেন, চরাঞ্চল ও সুবিধাবঞ্চিত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং পুষ্টি চাহিদা পূরণে সরকার এ প্রকল্প বাস্তবায়ন করছে। সঠিক ব্যবস্থাপনায় হাঁস-মুরগি পালন করা গেলে সুফলভোগীরা অতিরিক্ত আয় করতে পারবেন, পাশাপাশি পরিবারের পুষ্টির চাহিদাও পূরণ হবে।

তিনি আরও বলেন, প্রকল্পের আওতায় মাদারগঞ্জ উপজেলায় মোট ৫০৬ জনকে ১৫টি করে হাঁস এবং ৪১০ জনকে ১৫টি করে মুরগি বিতরণ করা হবে। এ উদ্যোগ চরাঞ্চলের মানুষের জীবিকা উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি

আপডেট সময় ১০:৪৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬