ঢাকা ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবদলনেতা সোহেল রানা খান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বনপাড়ায় আলোচনা সভা করেছে জামালপুর পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান। ১৭ জুন, বুধবার রাতে জামালপুর পৌর গোরস্থান এলাকায় এ আলোচনা সভার আয়োজন করে ৩ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

বিএনপি নেতা মো. হাসান আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার জেলা যুবদলের সদস্য সচিব মো. সোহেল রানা খান।

যুবদলনেতা সোহেল রানা খান বলেন, আল্লাহ তায়ালা আমাকে যতটুকু সম্পদ দিয়েছেন ততটুকু নিয়ে আমি জনগণের পাশে এবং দ্বীনি প্রতিষ্ঠান গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। বিষয়টি হচ্ছে এমন, আমার সাথে যাদের যোগাযোগ ছিল বা আমি যাদের কাছে যেতে পেরেছি তারা আমার সম্পর্কে বিস্তারিত জানেন। যাদের সাথে ঐরকম উঠাবসা হয় নাই তারা আমার সম্পর্কে বিস্তারিত জানেন না। তবে সকল সম্পদের মালিক হচ্ছেন আমার আল্লাহ। আপনার, আমার মালিক হচ্ছেন উপরওয়ালা। এই যে আমি এখানে এসেছি সেইটাও উপরওয়ালার ইশারা।

তিনি আরও বলেন, আমি পৌরসভায় মেয়র পদে নির্বাচন করতে চাই। সেইটার মালিকও আল্লাহ তায়ালা। ইজ্জত ও ধন-সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ তায়ালা। সকল কিছু দেওয়ার মালিক আল্লাহ। জানিনা সেই পৌরসভার চেয়ারটি কার জন্য বরাদ্দ রেখেছেন। আমি মনভরা, বুকভরা আশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি চাই মহান আল্লাহ তায়ালা আপনাদের এবং আত্মীয়-স্বজন ও পরিবার-পরিজন সকলের দোয়াতে আমার জন্য এবং পৌরসভার সকল জনগণের জন্য কল্যাণকর করে সেই চেয়ারটি যেন আমাকে দান করেন। সেই চেয়ারটি যদি মহান আল্লাহ তায়ালা আমাকে দান করেন, তাহলে আমি শুধু পৌর মেয়র হিসাবে নয়, পৌরসভার একজন খাদেম হিসাবে এবং জনগণের একজন সেবক হিসাবে কাজ করতে চাই।

সোহেল রানা খান বলেন, ভোট হচ্ছে একটি পবিত্র আমানত। এই পবিত্র আমানতটি যদি আপনি একজন ভাল ও সৎ লোককে দেন। তাহলে সেই পবিত্র আমানত সৎ ও ভাল লোক পেয়ে সে সেই চেয়ারে বসে যত ভাল কাজ করবে। সওয়াবের কাজ করবে। সেই সওয়াবের ভাগীদার কিন্তু আপনারাও হবেন। ভোট দেওয়াটা হচ্ছে যার যার ব্যক্তিগত অধিকার। সেই পবিত্র আমানতটি যদি একটা অসৎ বা খারাপ লোককে দেন। সে সেই চেয়ারে বসে যত খারাপ কাজ করবে। সেই সকল পাপের ভাগীদার কিন্তু আপনাদেরও হতে হবে।

জামালপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকরামুল হোসেন মানিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক স্বেচ্ছা বিষয়ক সম্পাদক শওকত জামান, শহর বিএনপির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান রতন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সুজন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, এলাকাবাসী মনির হোসেন, জান্নাত আরা প্রমুখ।

আলোচনা সভায় জেলা ও শহর যুবদল, জেলা স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬