ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে ভিজিএফের চাল বিতরণ

শাহবাজপুর ইউনিয়নের দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ও দিগপাইত ইউনিয়নে সরকারের বিশেষ বরাদ্ধকৃত ভিজিএফের চাল দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। ২৯ মে সকালে এ দুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে এ চাল বিতরণের উদ্বোধন করেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, শাহবাজপুর ইউনিয়নে এবারের ঈদে ২ হাজার ৭৭৩ জন ভিজিএফ কার্ডধারী দুঃস্থদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অপরদিকে দিগপাইত ইউনিয়নে ২ হাজার ৫২৬ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

দিগপাইত ইউনিয়নের দুঃস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করেন সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

চাল বিতরণের সময় শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব আলী খান, দিগপাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, দিগপাইত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহসীনুজ্জামান, শাহবাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ ইউপি সচিব উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে ভিজিএফের চাল বিতরণ

আপডেট সময় ০৮:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯