ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী সরকারি খরচায় অসচ্ছল বিচারপ্রার্থীদের ২ লাখ ৪৩ হাজার ৬৮৫ মামলা নিষ্পত্তি ১৩ জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক পদে ১৩ উপসচিবকে পদায়ন ইসলামপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে কাঁচা মরিচের বাম্পার ফলন, দামে খুশি কৃষক মাদারগঞ্জে একই আঙিনায় মসজিদ-মন্দির, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত নকলায় পূজামণ্ডপ পরিদর্শনে রাব্বেনুর চৌধুরী, শুভেচ্ছা বিনিময়, আর্থিক সহায়তা প্রদান সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বাংলাদেশে ঠাঁই নেই : মোস্তাফিজুর রহমান বাবুল সরিষাবাড়ীতে পূজা মন্ডপে অসুস্থ হয়ে মন্দির কমিটির নেতার মৃত্যু নকলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন, বস্ত্র ও আর্থিক সহায়তা দিলেন এমপি ফাহিম চৌধুরী

নুসরাত হত্যায় ফেনীর এসপি জাহাঙ্গীর প্রত্যাহার

এসপি জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

এসপি জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ফেনীর এসপি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া যায়। এর আগে ফেনীর সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ ও মো. ইকবাল আহামদকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে সেখানে বিক্ষোভ ও মানববন্ধন হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সাময়িক বরখাস্ত করে দুই এসআইকে দূরবর্তী বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তি কোনো বদলি নয়, এটি শাস্তিমূলক প্রক্রিয়ার একটি অংশ। সংযুক্তিকালে কোনো দায়িত্ব দেওয়া হয় না। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী

নুসরাত হত্যায় ফেনীর এসপি জাহাঙ্গীর প্রত্যাহার

আপডেট সময় ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯