ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

মাদারগঞ্জ : ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন ছাত্রদল নেতৃবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় শিক্ষা, শিক্ষার্থী ও তরুণদের জন্য বিএনপির ভাবনা এবং ৩১ দফা কর্মসূচি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

২৭ অক্টোবর, সোমবার সকালে উপজেলা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজে লিফলেট বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল, সদস্য সচিব ফাহাদ হোসেন, যুগ্মআহ্বায়ক মোস্তাফিজুর রহমান হারুন, জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ বিষয়ক সহসম্পাদক আরাফাত রহমান, মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক ফয়সাল আহমেদ, যুগ্মআহ্বায়ক মো. আশরাফ, অমিত হাসান, আজিম মিয়া, সদস্য আশরাফুল ইসলাম, রায়হান জাহান বিজয় এবং মাদারগঞ্জ উপজেলা ছাত্রদলকর্মী শাহ মেহেদী হাসান রনি, রাকিব, সাজু, লানজু, আলহাজ উপস্থিত ছিলেন।

উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মআহ্বায়ক রাকিবুল ইসলাম বকুল বলেন, বিএনপি বিশ্বাস করে দেশের উন্নয়ন নির্ভর করে শিক্ষার মান, দক্ষ তরুণ প্রজন্ম ও আধুনিক প্রযুক্তি জ্ঞানের উপর। তাই আমাদের ৩১ দফা ঘোষণায় শিক্ষাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করে সবার জন্য মানসম্মত ও কর্মমুখী শিক্ষা নিশ্চিত করা হবে। তরুণদের জন্য থাকবে প্রশিক্ষণ, স্টার্টআপ সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পরিকল্পনা। আমরা চাই, শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ হোক, যাতে তারা নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে।

ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

মাদারগঞ্জে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেছে ছাত্রদল

আপডেট সময় ১১:০৬:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫