ঢাকা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৭ অক্টোবর, সোমবার দুপুরে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভযাত্রার আয়োজন করে জেলা যুবদল।

দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিব। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো, ওয়ারেছ আলী মামুন।

শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর যুবদলের নেতা-কর্মীরা রাজপথে আন্দোলন করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যুবদলের অনেক নেতা-কর্মী জেল, জুলুম, হত্যা, গুমের শিকার হয়েছেন।

জামালপুর : যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি বলেন, এখন বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি জামালপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ০৯:৪৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫