ঢাকা ০৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ

মাদারগঞ্জ : গুনারীতলা ইউনিয়নের বালাভরট এলাকার কৃষক মো. এমদাদ হোসেনের মাচায় ধরেছে প্রচুর লাউ। ছবি : বাংলারচিঠিডটকম

সামান্য পুঁজি আর অদম্য ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়ে লাউ চাষ করে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বালাভরট এলাকার কৃষক মো. এমদাদ হোসেন।

এবার লাউয়ের ভাল ফলন হওয়ায় ভীষণ খুশি তিনি। মাত্র ২১ শতাংশ জমিতে লাউয়ের চারা রোপণ করে ইতিমধ্যে তিনি ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। মৌসুম শেষে প্রায় এক লাখ টাকার লাউ বিক্রির আশা করছেন তিনি। আগে ওই জমিতে বোরো ধান চাষ করতেন কৃষক এমদাদ। তবে ধানে লাভ কম হওয়ায় কয়েক বছর ধরে তিনি মাচা পদ্ধতিতে লাউ চাষ করেন।

জানা গেছে, লাউ মূলত শীতকালীন সবজি হলেও এখন সারাবছরই চাষ হচ্ছে। তুলনামূলকভাবে শ্রম ও ব্যয় কম হওয়ায় মাচা পদ্ধতিতে লাউ চাষ দিন দিন জনপ্রিয় হচ্ছে। এ পদ্ধতিতে পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় কীটনাশকও কম লাগে। লাউসহ অন্যান্য সবজি চাষে কৃষকদের উৎসাহিত করতে কৃষি বিভাগ দিচ্ছে পরামর্শ ও কারিগরি সহায়তা।

লাউ চাষি এমদাদ হোসেন জানান, চলতি মৌসুমে তিনি ১২ কাঠা (২১ শতাংশ) জমিতে মাচা তৈরি করে লাউ চাষ করেছেন। বীজ, সার ও মাচা তৈরিতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। এখন প্রতিটি লাউ বিক্রি করছেন ৪০ থেকে ৫০ টাকায়। উপজেলার বালিজুড়ী, কালুর মোড় ও জোনাইল বাজারে এসব লাউ বিক্রি করেন তিনি। গত ছয় দিনে ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন এমদাদ।

সরেজমিনে দেখা যায়, এমদাদের লাউ খেতে সারি সারি মাচার নিচে ঝুলছে শতাধিক সবুজ লাউ। রোদ উপেক্ষা করে এমদাদ তার কলেজপড়ুয়া ছেলে এমিয়ন ইসলাম সোহাগকে নিয়ে খেতে লাউ গাছের পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। পরিশ্রম ও সঠিক পরিচর্যার ফলে ফলনও হয়েছে বেশ ভাল। কীটনাশক ও রাসায়নিক সার প্রয়োগ না করে শুধু জৈব সার দিয়ে উৎপাদিত লাউয়ের চাহিদাও আছে স্থানীয়দের কাছে।

স্থানীয় কৃষক মো. নুর ইসলাম এ প্রতিবেদককে বলেন,  কৃষক এমদাদের লাউ দেখে আমরাও উৎসাহিত হয়েছি। আগামী মৌসুমে আমিও মাচায় লাউ চাষের পরিকল্পনা করছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হাবিবুর রহমান এ প্রতিবেদককে বলেন, এখন কৃষকদের মধ্যে মাচায় লাউ চাষের প্রবণতা বেড়েছে। এটি স্বল্প খরচে অধিক লাভজনক ফসল। সঠিক পরিচর্যা ও কীটনাশক ব্যবস্থাপনা জানা থাকলে সহজেই ভাল ফলন পাওয়া যায়। আমরা কৃষকদের নিয়মিত পরামর্শ দিচ্ছি যেন তারা আধুনিক ও পরিবেশবান্ধব উপায়ে সবজি উৎপাদন করেন।

তিনি আরও বলেন, কৃশক এমদাদ হোসেন একজন আদর্শ কৃষক। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ। তার সফলতা অন্য কৃষকদেরও অনুপ্রেরণা দেবে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মাচায় লাউ চাষে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন মাদারগঞ্জের কৃষক এমদাদ

আপডেট সময় ০৯:৫০:৫০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫