ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

নুসরাত হত্যায় ফেনীর এসপি জাহাঙ্গীর প্রত্যাহার

এসপি জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

এসপি জাহাঙ্গীর আলম। ছবি : সংগৃহীত

বাংলারচিঠিডটকম ডেস্ক : দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ফেনীর এসপি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে ফেনী থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় তার দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়া যায়। এর আগে ফেনীর সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ইউসুফ ও মো. ইকবাল আহামদকে সাময়িক বরখাস্ত করা হয়।

এছাড়া সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকেও সাময়িক বরখাস্ত করা হয়। পরে তাকে রংপুর রেঞ্জে সংযুক্ত করার প্রতিবাদে সেখানে বিক্ষোভ ও মানববন্ধন হয়।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা বলেন, সাময়িক বরখাস্ত করে দুই এসআইকে দূরবর্তী বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়েছে। সংযুক্তি কোনো বদলি নয়, এটি শাস্তিমূলক প্রক্রিয়ার একটি অংশ। সংযুক্তিকালে কোনো দায়িত্ব দেওয়া হয় না। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

নুসরাত হত্যায় ফেনীর এসপি জাহাঙ্গীর প্রত্যাহার

আপডেট সময় ০৮:০৯:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯