ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ

বকশীগঞ্জ : ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ করেন ইউএনও শাহ জহুরুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ২৭ অক্টোবর, সোমবার সকালে ধানুয়া কামালপুর ইউনিয়নের বালিঝুড়ি কারিতাস কার্যালয় মাঠে ১০০ পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়।

শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। তিনি বলেন, বকশীগঞ্জ উপজেলা একটি দুর্যোগপ্রবণ এলাকা। এই উপজেলায় প্রতি বছর বন্যা, খড়া, নদীভাঙন, হাতির আক্রমণ ও পাহাড়ি ঢলের কারণে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সরকারের পক্ষ থেকে সেইসব ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়িয়ে থাকি। এ কারণে ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করা হয়।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল, বিএনপিনেতা ফারুক মিয়াসহ স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে বিনামূল্যে শুকনো খাবার বিতরণ

আপডেট সময় ১০:৫৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫