ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার

সরিষাবাড়ী : তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জামালপুরের সরিষাবাড়ী ‍উপজেলায় লিফলেট বিতরণ করেন জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম। ১৮ অক্টোবর, শনিবার দিনব্যাপী উপজেলার পিংনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ শেষে পথসভায় জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ভোটাধিকার জনগণের গনতান্ত্রিক অধিকার। বিগত দিনে ফ্যাসিস সরকার এটি হনন করে রেখেছিল। ৩১ দফাতে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা বলা হয়েছে। এখানে সম্প্রীতিমূলক রাষ্ট্র সত্ত্বা ও জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ব্যবস্থার পুনরায় প্রবর্তন করার কথা বলা হয়েছে।

তিনি আরও বলেন, স্বৈরশাসক আওয়ামী লীগ সরকার এক মিনিটের মধ্যে সংসদে বসে এটি বাতিল করেছিল। এর মধ্য দিয়ে জনগণের ভোটের অধিকার তারা হনন করেছিল। আগামী দিনে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।

এ সময় উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক গোলাম রাব্বানী লেকু, সাংগঠনিক সম্পাদক লাবিব উদ্দিন তালুকদার লিটন, ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম নাজু, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুবদলের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়াসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

তারেক রহমানের নেতৃত্বে সমতা ও ঐক্যের ভিত্তিতে দেশ পরিচালিত হবে : শামীম তালুকদার

আপডেট সময় ১১:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫