ঢাকা ০১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার নূর হোসেন আবহানী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে মধ্যরাতে প্রকাশ্যে মদ্যপান করে মাতলামির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বহিষ্কৃত নেতা নূর হোসেন আবহানীকে (৩৫) গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানা পুলিশ।

২৭ অক্টোবর, সোমবার গভীর রাতে সার্কিট হাউজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর, মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ অক্টোবর দিবাগত রাত ২টার দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকায় সার্কিট হাউজের সামনে প্রকাশ্যে মদ্যপান করে অস্বাভাবিক আচরণ করছিলেন নূর হোসেন আবহানী। এ সময় স্থানীয়দের মাঝে আতঙ্ক তৈরি হয়। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে মদ্যপ অবস্থায় গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। গ্রেফতার নূর হোসেন আবহানী জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব এ প্রতিবেদককে বলেন, নূর হোসেন আবহানীকে ২৮ অক্টোবর তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হযেছে।

প্রসঙ্গত, নূর হোসেন আবহানী জামালপুর পৌর ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি। ২০১৮ সালে গণমাধ্যম ও সাংবাদিকদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশালীন পোস্ট করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর থেকে তিনি কোন দলীয় পদে ছিলেন না।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাতলামির অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগনেতা নূর হোসেন আবহানী গ্রেপ্তার

আপডেট সময় ০৫:১৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫