ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয় : স্বাস্থ্যমন্ত্রী শসা চাষে বদলাচ্ছে মাদারগঞ্জের কৃষকের ভাগ্য সোনার মানুষ সেবা সম্মাননা পেলেন জনশক্তির সহকারী পরিচালক ইকরামুন নাহার অবৈধভাবে বালু উত্তোলন : বকশীগঞ্জে ড্রেজার, ডিজেল ইঞ্জিন জব্দ ডিবির অভিযানে ডলার প্রতারক চক্রের সদস্য আটক বকশীগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৫০ শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ, স্মারকলিপি পেশ

বকশীগঞ্জ : শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বেরসকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ শিক্ষক কর্মচারীদের বিভিন্ন দাবির আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ করা হয়েছে। ১৬ অক্টোবর, বৃহস্পতিবার দুপুরে উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে তিন দফা দাবি আদায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি পেশ করেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা শিক্ষক ও কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রনজু, জাগিরপাড়া স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মান্নান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদরাসার প্রভাষক মোসাদ্দেকুর রহমান মানিক, বকশীগঞ্জ খাতেমুন মঈন ডিগ্রি কলেজের প্রভাষক রোকনুজ্জামান, শিক্ষক মেসবাউল হক তুহিন, শিক্ষক জাহিদুল ইসলাম জাহিদ, শিক্ষক জাকির হোসেন, শিক্ষক হারুনুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

শিক্ষক-কর্মচারীরা অবিলম্বে বাড়ি ভাড়া বৃদ্ধি, চিকিৎসা ভাতা বৃদ্ধি ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানোর দাবি জানান।

একই সঙ্গে ঢাকায় পুলিশের হামলার তীব্র সমালোচনা ও নিন্দা জানান বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীরা।

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

বকশীগঞ্জে শিক্ষক কর্মচারীদের বিক্ষোভ, স্মারকলিপি পেশ

আপডেট সময় ১০:১৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫