ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

দেওয়ানগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার

দেওয়ানগঞ্জ : শান্তি বেগমের মরদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় শান্তি বেগম (২৩) নামের একজন নারীর মরদেহ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ। ৫ অক্টোবর, রবিবার সকালে উপজেলার হাতীভাঙ্গা ইউনিয়নের চখারচর গ্রামে স্বামীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সাতভিটা গ্রামের ধুলু মিয়ার মেয়ে।

তার পরিবার সূত্রে জানা গেছে, চখারচর গ্রামের নুদু মিয়ার ছেলে এরশাদ প্রায় আট বছর আগে শান্তি বেগমকে বিয়ে করেন। তাদের দুটি ছেলে সন্তান রয়েছে। তার ভাই সজীব জানান, দীর্ঘ দিন ধরে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলে আসছে। দু’দিন আগে তাদের বাড়ি থেকে চখারচরে তার স্বামীর বাড়িতে যান। এরশাদ ঢাকায় গাড়ি চালান। ৫ অক্টোবর, শনিবার মাঝরাতে রাতে শান্তি বেগমের সাথে তার স্বামী এরশাদের মোবাইল ফোনে কথা হয়। রাতেই তিনি ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সজীবের দাবি তার বোন শান্তি বেগমকে হত্যা করা হয়েছে।

শান্তি বেগমের ভাসুর আশরাফ আলাী জানান, সকালে বাচ্চাদের ডাকচিৎকার শুনে ঘরে গিয়ে দেখি শান্তি বেগম সিলিং ফ্যানের সাথে ঝুলছে। তাড়াতাড়ি দা দিয়ে রশি কেটে দিলে খাটে পড়ে যায় শান্তি বেগমের দেহ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামুল হাসান এ প্রতিবেদককে বলেন, ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাডদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হয়ত তার মৃত্যুর কারণ জানা যাবে।

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

দেওয়ানগঞ্জে এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪০:০৮ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫