ঢাকা ১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ ইসলামপুরে নৌকা বাইচের পর এক ব্যক্তির মৃত্যু সাংবাদিক আলিফ হত্যা : বকশীগঞ্জে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা : তথ্য প্রতিমন্ত্রী সৌরবিদ্যুৎ উৎপাদন চাহিদার চাইতে বেশি হওয়ায় শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই বিদায় নিতে হলো ট্রাম্পের নতুন প্রেস সচিবকে হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার উপযুক্ত পোপ লিও: চিকিৎসকরা যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুকধারীকে থামাতে এগিয়ে আসা ব্যক্তিদের প্রশংসায় পুলিশ বিশ্বজুড়ে ১০ বছরে সাড়ে ৪ হাজারেরও বেশি শিশু অভিবাসীর মৃত্যু : আইওএম শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

জামালপুরের বকশীগঞ্জে মসজিদে নামাজ পড়ে বাড়ি ফেরার পথে অটোরিকশার ধাক্কায় নজরুল ইসলাম দফাদার (৭০) নামে একজন বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন।

৭ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় ধানুয়া কামালপুর ইউনিয়নের মির্ধাপাড়া মোড় এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নজরুল ইসলাম দফাদার মির্ধাপাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, স্থানীয় মির্ধাপাড়া জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলেন নজরুল ইসলাম দফাদার। বাড়ি ফেরার পথে পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

এ সময় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরিস্থিতি খারাপ দেখে চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে ময়মনসিংহ নেয়ার পথে রাত ৯টার দিকে তিনি মারা যান।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন,  এ ঘটনায় আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে মন্ত্রী ও সংসদ সদস্যদের সম্মাননা ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ

বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যু

আপডেট সময় ১১:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫