ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

বামুনপাড়ায় ছাত্রী উত্যক্তকারী এক বখাটের জেল

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বামুনপাড়া এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগে ইমরান হোসেন (২৫) নামে এক বখাটে যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৭ এপ্রিল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ও জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন।

অভিযোগে জানা গেছে, জামালপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের বামুনপাড়া গ্রামের অতুল মিয়ার বখাটে ছেলে ইমরান হোসেন বিদ্যালয়ে আসা যাওয়ার পথে স্থানীয় তিরুথা সত্যপীর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির মেধাবী এক ছাত্রীকে দীর্ঘ দিন ধরে উত্যক্ত এবং কুপ্রস্তাব দিয়ে আসছিলো। এতে ওই ছাত্রী কয়েকদিন বিদ্যালয়ে না আসায় শিক্ষকরা তার খোঁজ নিয়ে জানতে পারেন বখাটে ইমরান তাকে উত্যক্ত করায় সে ভয়ে বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছে।

৭ এপ্রিল শিক্ষকদের আশ্বাসের প্রেক্ষিতে ওই ছাত্রী বিদ্যালয়ে গিয়ে বখাটে ইমরানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম সদরের ইউএনওকে বিষয়টি অবহিত করেন। ইউএনও ফরিদা ইয়াসমিন বেলা দেড়টার দিকে বিদ্যালয়ে গিয়ে অভিযোগকারী ওই ছাত্রী এবং বখাটে ইমরানের সাথে কথা বলে ঘটনার সত্যতা পান। এ সময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বখাটে ইমরান হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন। রায়ের পর জামালপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সিরাজুল হকসহ একদল পুলিশ দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেনকে জেলহাজতে পাঠান।

জামালপুর সদরের ইউএনও ফরিদা ইয়াসমিন এ প্রসঙ্গে বাংলারচিঠিডটকমকে বলেন, ‘অভিযোগের সত্যতা পাওয়ায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে উত্যক্তকারী ইমরান হোসেনকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

বামুনপাড়ায় ছাত্রী উত্যক্তকারী এক বখাটের জেল

আপডেট সময় ০৫:৫৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০১৯