ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে সংসদ সদস্য মোজাফফর হোসেনকে সংবর্ধনা

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজে সংবর্ধিত অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেনকে সংবর্ধনা স্মারক দেওয়া হয়। ছবি : বাংলারচিঠি ডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন সদর উপজেলার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ২৩ মার্চ বিকেলে কলেজ ক্যাম্পাসে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এম. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই কলেজ পরিচালনা পরিষদের নবনিযুক্ত সভাপতি সংসদ সদস্য মো. মোজাফফর হোসেনকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ এবং সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, নবনির্বাচিত সদর উপজেলা চেয়ারম্যান মো. আবুল হোসেন ও ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বেলাল, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চিকিৎসক এম এ মান্নান খান ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. হাফিজুর রহমান স্বপন, বাঁশচড়া ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, শরিফপুর ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম, রানাগাছা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল জলিল, কলেজের সহকারী অধ্যাপক মো. তোফাজ্জল হোসেন, কলেজ পরিচালনা পরিষদের বিদ্যোৎসাহী সদস্য মো. বদরুল আলম ও অধ্যাপক মো. আব্দুল হালিম, শিক্ষক প্রতিনিধি মো. মাসুদুর রহমান, বাঁশচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আবুল খায়ের খোকা প্রমুখ।

এর আগে সংসদ সদস্য মো. মোজাফফর হোসেন কলেজটির অধ্যক্ষের কক্ষে কলেজ পরিচালনা পরিষদের সকল সদস্য ও সকল শিক্ষকদের সাথে সৌজন্য বৈঠক করেন। এ সময় তিনি কলেজের শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন ও কলেজ পরিচালনায় সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুল সংখ্যক দর্শক এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

জামালপুরে সংসদ সদস্য মোজাফফর হোসেনকে সংবর্ধনা

আপডেট সময় ০৭:২০:৫৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০১৯