ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

ভাতা উত্তোলন করে বাড়ি ফেরা হলো না মুক্তিযোদ্ধা আজিজুল হকের

মুক্তিযোদ্ধা আজিজুল হক

মুক্তিযোদ্ধা আজিজুল হক

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করতে গিয়ে আজিজুল হক (৬৩) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের মৃত মুসা মুন্সীর ছেলে। ১৮ মার্চ ১২টার দিকে পৌরসভার সামনে চায়ের দোকানে চা খাওয়ার সময় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই তোফাজ্জল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মুক্তিযোদ্ধা আজিজুল হক দেশ স্বাধীন হবার পর থেকে চাকরির সুবাদে স্বপরিবারে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় বসবাস শুরু করেন। ১৮ মার্চ সকালে কুষ্টিয়া থেকে সরিষাবাড়ীতে আসেন মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করতে। ১২টার দিকে সোনালী ব্যাংক সরিষাবাড়ী শাখা থেকে ৩০ হাজার টাকা ভাতা উত্তোলন করেন। পরে পৌরসভার সামনে অবস্থিত সুমনের চায়ের দোকানে বসেন চা খেতে। চা চেয়ে দোকানের চেয়ারে বসতেই হঠাৎ পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলারচিঠি ডটকমকে বলেন, মুক্তিযোদ্ধা আজিজুল হকের মুত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের লোকজন আসলে তাদের কাছে মৃত আজিজুলকে দিয়ে দেওয়া হয়েছে। ১৯ মার্চ কুষ্টিয়ার চৌড়হাসে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভাতা উত্তোলন করে বাড়ি ফেরা হলো না মুক্তিযোদ্ধা আজিজুল হকের

আপডেট সময় ০৯:২৭:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০১৯