জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে শাওন (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্র নিখোঁজ হয়েছে। ৩০ মে, শনিবার বিকালে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শাওন উপজেলার পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের সাইদুর রহমানের ছেলে। শাওন ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, ৩০ মে বিকালে শাওন তার বন্ধুদের সাথে নিয়ে ব্রহ্মপুত্র নদে গোসল করার সময় পানির স্রোতে নিখোঁজ হয়। বন্ধুরা খোঁজাখুঁজি করে না পেয়ে তার স্বজনদের জানায়। তার স্বজনেরা দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসে সংবাদ দিলে জামালপুর থেকে ডুবুরিরা সেখানে গিয়ে অনুসন্ধান পরিচালনা করেন।
জামালপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার শহিদুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ডুবুরিরা রাত পৌনে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। ৩১ মে, রবিবার সকাল থেকে পুনরায় অনুসন্ধান অভিযান চালানো হবে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন এ প্রতিবেদককে বলেন, শাওন ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে ঘটনাসস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বিল্লাল হোসেন মন্ডল : নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম 


















