ঢাকা ০১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ নিলেন বকশীগঞ্জের বিএনপি নেতা শাকিল যুবদল নেতা মোখলেস ও মহিলা দলনেত্রী মনির সুস্থতা কামনায় দোয়া মাহফিল জামালপুরে নারী উদ্যোক্তা উন্নয়ন ফোরাম গঠিত জামালপুর লিগ্যাল এইড অফিসারের সাথে এম্পাওয়ারহারের মতবিনিময় জামালপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ও কোয়ান্টাম ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপণ শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা

মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা

ইসলামপুর : মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় মাদক কারবারি ও জুয়াড়িদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ৫ মে, মঙ্গলবার উপজেলার চর পুটিমারী ইউনিয়নের চিনারচর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, চরপুটিমারী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহানুর রহমান পলাশ ও আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, জুয়া এবং অনৈতিক কর্মকাণ্ড চলে আসছে। এসব কার্যকলাপে সমাজ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে তাদের দ্রুত গ্রেপ্তার এবং দল থেকে বহিষ্কারের দাবি জানান।

ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, শাহানুর রহমান পলাশের সঙ্গে তার বিয়ের এক বছর পর বিবাহবিচ্ছেদ হয়। দাম্পত্য জীবনে একসঙ্গে থাকায় গোপনে ভিডিও ধারণ করেছেন। ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে চাঁদা দাবি করছেন। টাকা দিতে অপারগত জানালে ভিডিওটি অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, এছাড়াও বিভিন্ন সময় আমার পরিবারকে হুমকি দিয়ে আসছে। এমনকি মানববন্ধন কর্মসূচিতে বাধা দেওয়ার চেষ্টাও করা হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে গত ২৮ এপ্রিল, মঙ্গলবার ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের হয়েছে।

জনপ্রিয় সংবাদ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবি জানাল ইসলামপুরের ভুক্তভোগীরা

আপডেট সময় ০৯:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬