ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল

জামালপুর : গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোট জামালপুর শহরে মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে জামালপুরে ১১ দলের উদ্যােগে গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২ মে, শনিবার বিকেলে শহরের পিটিআই মোড়ে এ গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তারের সভাপতিত্বে গণ-মিছিলপূর্বক সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুস সাত্তার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস, বিদ্যুৎ সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি জানাই। গণভোটের জনরায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার। বিএনপি গণভোটের জনরায় বাস্তবায়ন না করে ৭০ শতাংশ মানুষের প্রদত্ত রায়কে উপেক্ষা ও অবজ্ঞা করছে। এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারী অধ্যক্ষ সুলতান মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্যের জেলা শাখার সদস্য সচিব ও জেলা জামায়াতের সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আশেক মাহমুদ শান্ত, শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার সভাপতি আইনজীবী আছিমুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা শাখার প্রচার সম্পাদক আব্দুল আলীম, শহর শাখার আমীর অধ্যাপক আল ইমরান সুজন, সদর উপজেলা শাখার আমীর মাওলানা মনজুরুল ইসলাম, সেক্রেটারি রেজাউল করিম নোমান, মাদারগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি ফরহাদ হোসেন, ইসলামী ছাত্রশিবির জেলা শাখার প্রচার সম্পাদক শামস উদ্দিন সোলাইমান, এনসিপির সদর উপজেলার প্রধান সমন্বয়ক শাকিল আহমেদ প্রমুখ।

সমাবেশ শেষে এক গণ-মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। গণ-মিছিল ও সমাবেশে ১১ দলীয় ঐক্যের জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ ১১ দলের অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল

আপডেট সময় ১০:২৬:১৭ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬