ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

বকশীগঞ্জ : ধানুয়া কামালপুর স্থলবন্দর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর স্থল বন্দর দিয়ে দুই দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। মহান মে দিবস উপলক্ষে শুক্রবার ও সরকারি ছুটির দিন শনিবার এই বন্দরে বন্ধ থাকবে সকল আমদানি-রপ্তানি।

জানা গেছে, জামালপুর জেলার উত্তরাঞ্চল সীমান্তবর্তী বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নে অবস্থিত ধানুয়া কামালপুর স্থল বন্দর। এই বন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এখানে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ছয় হাজার থেকে আট হাজার শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার চালায়।

তবে বিভিন্ন জটিলতার কারণে বছরের বেশিরভাগ সময় বন্দরে আমদানি বন্ধ থাকে। গত দুই মাস থেকে ফের সচল হয়েছে ধানুয়া কামালপুর স্থলবন্দরের কার্যক্রম। বর্তমানে সরকারি ছুটি ব্যাতীত সব দিনই আমদানি রপ্তানি হচ্ছে।

ধানুয়া কামালপুর স্থল বন্দরের ইনচার্জ পার্থ ঘোষ এ প্রতিবেদককে বলেন, মহান মে দিবস ও সরকারি ছুটি উপলক্ষে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে রোববার থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

আপডেট সময় ০৯:২৬:২২ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬