ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার : মাহদী আমিন অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা : সমাজকল্যাণ মন্ত্রী ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ চলচ্চিত্রের সার্টিফিকেশন সনদ সাময়িক স্থগিত কোরবানির চামড়ার দাম : ঢাকায় ৬২-৬৭ টাকা, ঢাকার বাইরে ৫৭-৬২ টাকা জামালপুরে জেন্ডার স্টোরিওটাইপ নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত ব্রেন ট্রিউমারে আক্রান্ত শিশু শিফার চিকিৎসা সহায়তার মধ্য দিয়ে মূসা ফাউন্ডেশনের আত্মপ্রকাশ নির্বাচনের কালির দাগ মোছার আগেই বিএনপি নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে : ওয়ারেছ আলী মামুন মাহমুদপুরে মেলান্দহ থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত সুস্থ থেকেও অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নিয়েছেন শিক্ষক  

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

জামালপুর : জিরন ব্রিক ফিল্ডে অভিযানের সময় এক নারীর ঢিলে ক্ষতিগ্রস্ত হয় র‌্যাবের গাড়ি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে পরিবেশ আইন লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালনা করায় দু’টি ইটভাটার চিমনি ধ্বংস ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালতের নিরাপত্তা কাজে নিয়োজিত র‍্যাবের একটি গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ৩০ এপ্রিল, বৃহস্পতিবার বিকালে জামালপুর সদর উপজেলার গোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকালে জামালপুর পৌরসভার পিঙ্গলহাটি ও শরিফপুরের গোবিন্দপুরে এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, বিকালে গোবিন্দপুর এলাকার ‘জিরন ব্রিক ফিল্ডে’ অভিযান পরিচালনার সময় হঠাৎ করেই ইটভাটার মালিক সৌরভ হাসান বাবুর মা রোজিনা বেগম র‍্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে গাড়িটির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। হামলা সত্ত্বেও অভিযান অব্যাহত রাখেন ভ্রাম্যমাণ আদালত। পরিবেশগত ছাড়পত্র না থাকায় জিরন ব্রিক ফিল্ডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় এবং বুলডোজার দিয়ে ভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর পিঙ্গলহাটির ‘যমুনা ব্রিক ফিল্ডে’ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইটভাটার মালিকের মা রোজিনা বেগম এবং ওই ভাটার অন্যতম অংশীদার মাহমুদুল হাসান সুজনকে আটক করে থানায় নিয়ে যায়। তবে ঘটনার সময় প্রধান মালিক সৌরভ হাসান বাবুসহ অন্য অংশীদারেরা পালিয়ে যান।

জামালপুর : জিরন ব্রিক ফিল্ডে অভিযানের সময় চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর থানার ওসি মো. মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, র‍্যাবের গাড়িতে হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ায় এক নারীসহ দু’জনকে আটক করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে র‍্যাব বা পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এ প্রতিবেদককে বলেন,  জামালপুর সদর উপজেলার চারটি অবৈধ ইটভাটার মধ্যে দু’টি ইটভাটায় অভিযান সম্পন্ন হয়েছে। এ সময় জিরন ব্রিকসকে পাঁচ লাখ টাকা জরিমানা ও এর চিমনি ধ্বংস করা হয়। পরে যমুনা ব্রিকসের মালিকপক্ষ না থাকায় এর চিমনি ধ্বংস করা হয়। পরবর্তীতে আবারও অভিযান পরিচালনা করা।

র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ মোবাইল ফোনে এ প্রতিবেদককে বলেন,  অভিযান পরিচালনার সময় একজন মানসিক ভারসাম্যহীন নারী র‌্যাবের গাড়িতে ঢিল ছুঁড়ে। সেই ঢিলের কারণে গাড়ির সামনের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। পরে নারীকে আটক করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই

আপডেট সময় ১০:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬