ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী

ইসলামপুর : তেল নেই তাই ফাঁকা ঝর্না ফিলিং স্টেশন। ছবি : বাংলারচিঠিডটকম

সপ্তাহ পেরোলেও জামালপুরের ইসলামপুর উপজেলায় একমাত্র ঝর্ণা ফিলিং স্টেশনে জ্বালানি তেল না আসায় চরম ভোগান্তিতে রয়েছে ইসলামপুরবাসী।

জানা গেছে, জামালপুর জেলা সদরে কয়েকটি ফিলিং স্টেশন থাকলেও ইসলামপুর উপজেলায় একমাত্র ফিলিং স্টেশন ঝর্না ফিলিং স্টেশন। বৈশ্বিক সঙ্কটের কারণে প্রায় দুই মাস ধরে থেকে ডিলার ও রিটেইলারদের বিক্রি বন্ধ করে শুধু মাত্র উপজেলায় গড়ে উঠা একটি ফিলিং স্টেশনের তেল সরবরাহ করা হচ্ছে।

এ উপজেলায় কৃষকের সেচপাম্প, নদী পথে চলাচলে ট্রলার, মোটরবাইক ও বিভিন্ন যানবাহনের চাহিদা অনুযায়ী প্রতিদিন জ্বালানি তেলের ব্যাপক চাহিদা রয়েছে। কিন্তু সপ্তাহ পেরোলেও ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেল আনতে না পারায় কৃষক, বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাহিদা বিবেচনায় ফিলিং স্টেশনের বাইরেও কয়েকটি ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করা গেলে অনেকটা দুর্ভোগ লাঘব হবে বলে মনে করেন ভুক্তভোগীরা।

কৃষক রুবেল মিয়া বলেন, ডিজেলের কারণে বোরো আবাদি জমিতে সেচ দিতে না পারায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে। ওষুধ বিক্রয় প্রতিনিধি শামিম আহম্মেদ বলেন, প্রতিনিয়ত আমাদের কোম্পনির দ্বায়িত্বের কারণে প্রায় ১০০ কিলোমিটার যাতাযাত করতে হয়। প্রায় সাতদিন ধরে তেল না আসায় চরম ভোগান্তিতে রয়েছি।

শিক্ষক সৈয়দ মাসুদ রাজা বলেন, পেশাগত তাগিদে প্রতিনিয়ত আমাদের শিক্ষকদের অনেকটা পথ পারি দিয়ে স্কুলে যেতে হয়। সপ্তাহে একবার তেল পাওয়া যায়। তাও আবার মাত্র ৩ লিটার থেকে ৫ লিটার। এতে ভোগান্তি রয়েই যায়। এছাড়াও তেল নিতে দিনব্যাপী দীর্ঘ অপেক্ষায় অনেক বিড়াম্বনার শিকার হতে হয়। যদি আরও কয়েকটি পয়েন্টে তেল সরবরাহ করা যেত তাহলে কিছুটা দুর্ভোগ লাঘব হত।

দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে জরুরি ভিত্তি একাধিক ডিলার পয়েন্ট থেকে তেল সরবরাহ করার দাবি জানান সুধী মহল।

ঝর্না ফিলিং স্টেশনের ব্যবস্থাপক মিজানুর রহমান এ প্রতিবেদককে বলেন, আমরা মূলত তেল পাচ্ছি না। চেষ্টা করতেছি দ্রুত সমাধান হবে।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী

আপডেট সময় ০৯:৩৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬