ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর : গ্রাম আদালতের প্রশিক্ষণ সমাপণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

গ্রাম আদালত বিষয়ক উপজেলা রিসোর্স টিম সদস্যদের দুইদিনের রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ শেষ হয়েছে। জামালপুর শহরের একটি হোটেলে ১৫ জুন, সোমবার ও ১৬ জুন, মঙ্গলবার জেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান হয়।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প ৩য় পর্যায়ের আওতায় জমালপুর জেলার জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ, মেলান্দহ, ইসলামপুর, বকশীগঞ্জ, সরিষাবাড়ী উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে কর্মসূচির আয়োজন করা হয়। প্রশিক্ষণে সকল উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা রিসোর্স টিমের সকল সদস্যসহ মোট ৫২ জন অংশ নেন। প্রশিক্ষণে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণের সার্বিক সহযোগিতা ও সমন্বয় করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক মাহফুজা রহমান। প্রশিক্ষণে তৃণমূলপর্যায়ে গ্রাম আদালত বিষয়ে ব্যাপক প্রচারণা ও গুরুত্ব নিয়ে আলোচনা হয়। প্রশিক্ষণে গ্রাম আদালত সংক্রান্ত ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে গ্রাম আদালতের তাৎপর্য বিশ্লেষণ করা হয়।

প্রশিক্ষণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৌসুমী খানম, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. রোকোনুল ইসলাম বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেন, গ্রাম আদালত তৃণমূলপর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত ও স্বল্প খরচে ন্যায়বিচার পৌঁছে দিচ্ছে। এর ফলে স্থানীয় ছোটখাটো বিরোধের সহজ মীমাংসা হচ্ছে। যা উচ্চ আদালতের চাপ কমাচ্ছে। গ্রামীণ সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখছে। গ্রাম আদালতকে আরও বেশি জনপ্রিয় ও কার্যকর রাখতে নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬