ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী জামালপুরে জশনে জুলুসে ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উদযাপিত প্রাণিসম্পদ পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতে প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র গড়ে তোলা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বকশীগঞ্জে বসতভিটা দখলের চেষ্টাকারীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাংবাদিক নাদিম স্মরণে সভা অনুষ্ঠিত 

বকশীগঞ্জ : সাংবাদিক নাদিমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত উপজেলা প্রেসক্লাবের সদস্য গোলাম রাব্বানী নাদিমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমন, কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, দপ্তর সম্পাদক আফজাল শরীফ ও সাংবাদিক নাদিমের সহধর্মিণী মনিরা বেগম বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু।

স্মরণসভা শেষে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের রূহের মাগফিরাত করে কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের খতিব মওলানা এনায়েত উল্লাহ।

স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে নাগরিক টিভির প্রতিনিধি আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ইলিয়াস শাহ, উপজেলা প্রেসক্লাবের সদস্য রিপন রাজ, সদস্য হারুন উর রশিদ, সদস্য গাজী মোস্তফা, সদস্য গোলাম মোস্তফা, সদস্য রাসেল রানাসহ বেশ কয়েকজন সাংবাদিক অংশ নেন।

স্মরণসভায় উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম বলেন, সাংবাদিক নাদিম হত্যা মামলা তদন্তের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে। আজকের এই সভা থেকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। একই মামলাটির প্রকৃত আসামিদের বিচারের আওতায় আনতে প্রশাসনের প্রতি জানাচ্ছি। সভায় অন্যান্য বক্তারাও একই দাবি জানান।

২০২৩ সালের ১৪ জুন রাতে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ পৌর শহরের পাটহাটি মোড়ে সন্ত্রাসীদের হামলা মারাত্মক হন। পরদিন ১৫ জুন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম।

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

সাংবাদিক নাদিম স্মরণে সভা অনুষ্ঠিত 

আপডেট সময় ১০:২০:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬