ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বেনজির, হাদী হত্যা মামলার সন্দেহভাজনদের প্রত্যর্পণে সংযুক্ত আরব আমিরাত ও ভারতের দ্রুত সাড়ার অপেক্ষায় বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন না হলে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: তথ্যমন্ত্রী গিয়াস উদ্দিন প্রতিবন্ধী বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহিদ দিবস : মাদারগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত খামারে মাটি ভরাটে প্রায় সাড়ে তিন কোটি টাকার সেতুর মুখ বন্ধ ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা

দেশের অন্যতম দাতব্য প্রতিষ্ঠান দোস্ত এইডের স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত

জামালপুর : সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক। ছবি : বাংলারচিঠিডটকম

কর্মী ও স্বেচ্ছাসেবকদের মাঝে প্রেষণা তৈরি এবং উন্নয়ন কাজের গতি আরো বেগবান করেতে One Team, One Mission, Real Impact– ওয়ান টিম, ওয়ান মিশন, রিয়েল ইম্পেক্ট’ এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক সম্মেলন–২০২৬। ৩ জানুয়ারি, শনিবার জামালপুর শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সম্মেলনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মির্জা বাকের সরওয়ার আহমেদ এনডিসি, পিএসসি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, জেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিম, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলে এলাহি মাকাম, হযরত শাহজামাল (রঃ) জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম বুলবুল, এফপিএবির সমন্বয়ক মাহিনুর সিদ্দিকা, দোস্ত এইডের হেড অফ একান্টস কোহিনুর চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দোস্ত এইডের প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস।

অনুষ্ঠানের শুরুতেই স্মারক বেলুন ও শান্তির প্রতীক কবুতার উড়িয়ে সম্মেলন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। সম্মেলনে বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, মানবাধিকার কর্মীগণ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।

জামালপুর : সমাবেশে বক্তব্য রাখেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. চৌধুরী মো. জাবের সাদেক বলেন, দোস্ত এইডের মত একটি দাতব্য প্রতিষ্ঠান সমাজ উন্নয়নে ভূমিকা রাখতে পারে। প্রতিষ্ঠানটির উন্নয়নের স্বাক্ষর বিভিন্ন স্থানে দৃশ্যমান দেখা যায়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে দোস্ত এইডের বিপুল সংখ্যক ভলেন্টিয়ার পুলিশের বড় ধরনের সহায়ক ভূমিকা রাখতে পারে।

দোস্ত এইডের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংস্থাটি একটি অরাজনৈতিক, অলাভজনক একটি দাতব্য প্রতিষ্ঠান। পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে এই সম্মেলন দোস্ত এইডের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমি নিজেকে চেয়ারম্যান হিসাবে পরিচয় দেওয়ার চেয়ে একজন ভলান্টিয়ার হিসাবে ভাবতে এবং পরিচয় দিতে স্বাচ্ছন্দবোধ করি।

জামালপুর : অতিথিবৃন্দের সাথে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সারাদেশ থেকে আসা পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক ও দোস্ত এইডের কর্মকর্তাদের অংশগ্রহণে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে।আলোচনা সভা শেষে দোস্ত এইডের সেরা ভলান্টিয়ারদের কাজের স্বীকৃতি হিসাবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত স্বেচ্ছাসেবক, উন্নয়নকর্মী, প্রশাসনের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সরব উপস্থিতিতে মিলিত হয় মানবিক বাংলাদেশ গড়ার এক অভিন্ন প্রত্যয়।

উল্লেখ্য, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি প্রতিষ্ঠালগ্ন থেকে জামালপুরসহ দেশের ৪০টি জেলায় দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য সহায়তা, প্রতিবন্ধী পুনর্বাসন, পানি ও স্যানিটেশন, গৃহায়ণ, মসজিদ ও মাদরাসা নির্মাণসহ বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করে আসছে।

জনপ্রিয় সংবাদ

সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশের অন্যতম দাতব্য প্রতিষ্ঠান দোস্ত এইডের স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬