ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ বিক্ষোভ ছাত্র-জনতার

জামালপুর : শরিফ ওসমান আল হাদী হত্যার বিচারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর মৃত্যুর ঘটনায় জামালপুরে পৃথক তিনটি স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতে জামালপুর শহরের দয়াময়ী মোড়, পাঁচরাস্তা ও ফৌজদারী মোড়ে বিক্ষোভ করে সাধারণ ছাত্র-জনতা।

রাতে শরিফ ওসমান হাদীর মৃত্যুর সংবাদ পেয়ে শহরের দয়াময়ী এলাকায় জড়ো হয় ছাত্র-জনতা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রধক্ষিণ করে বকুলতলা মোড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুদ্ধরা।

জামালপুর : শরিফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে ফৌজদারি মোড়ে ছাত্র-জনতা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাসের সভাপতিত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক সমন্বয়ক নুরুল ইসলাম নুর, নাফিস আলম দিয়া, আহনামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় মীর ইসহাক হাসান ইখলাস বলেন, প্রকাশ্যে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্য গুলি করা হয়। ১৮ ডিসেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা শরিফ ওসমান আল হাদীর খুনিকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ ও হাদী হত্যার বিচার দাবি জানাচ্ছি।

এদিকে একই দাবিতে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি পাঁচরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এছাড়াও শহরের ফৌজদারি মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে সড়কে অবস্থান নেন এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যুবশক্তি, ছাত্রশক্তি ও সাধারণ ছাত্র-জনতা। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ বিক্ষোভ ছাত্র-জনতার

আপডেট সময় ০২:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫