ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জে ট্রলি-বাইসাইকেল সংঘর্ষে পা বিছিন্ন কিশোর নাইমের মৃত্যু

মাদারগঞ্জ : চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নাইম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রলি ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে পা বিচ্ছিন্ন নাইম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ১৬ জুলাই, বুধবার দিবাগত রাতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

১৭ জুলাই, বৃহস্পতিবার সকালে গুনারীতলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শহিদুল্লাহ গুরুতর আহত নাইমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নাইম উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরচর এলাকার রাঙা মিয়ার ছেলে। সে ট্রলির হেলপার ছিলেন।

জানা গেছে, ৯ জুলাই দুপুরে উপজেলার বালিজুড়ী বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ইট বোঝাই ট্রলি কালারবাড়ী মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাইমের বাম পা হাঁটু থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা আহত নাইমকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর হাসপাতালে রেফার্ড করেন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর নাইমকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। ১৬ জুলাই দিবাগত রাতে নাইম চিকিৎসাধীন অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুবরণ করে। এ দুর্ঘটনায় বাইসাইকেল চালাক জাকিরুল ইসলামের অণ্ডকোষ ফেটে যায় এবং ট্রলি চালাক শিপন গুরুতর আহত হন। আহত জাকিরুল ও শিপন চিকিৎসাধীন রয়েছেন।

মাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কমল সরকার এ প্রতিবেদককে বলেন, ৯ জুলাই ট্রলি ও বাইসাইকেল সংঘর্ষে তিনজন আহত হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জুলাই রাতে নাইম মারা যান। এ ঘটনায় ট্রলি-বাইসাইকেল জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোন অভিযোগ করেননি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

মাদারগঞ্জে ট্রলি-বাইসাইকেল সংঘর্ষে পা বিছিন্ন কিশোর নাইমের মৃত্যু

আপডেট সময় ১০:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫