ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও দীপ জন মিত্র ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন করা হয়েছে। ২৭ অক্টোবর রবিবার সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে কোর্ট বিল্ডিং চত্বরে (মুক্তমঞ্চে) এ বাজার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অনিক রহমান, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলুসহ ক্রেতা ও বিক্রেতারা উপস্থিত ছিলেন।

ইউএনও দীপ জন মিত্র বলেন, এ ন্যায্য মূল্যের বাজারটা মূলত কৃষকের। কৃষক সরাসরি তার উৎপাদিত পণ্য (সবজি) এ বাজারে নিয়ে আসছে এবং ক্রেতারাও সরাসরি কৃষকের কাছ থেকে পণ্য (সবজি) ক্রয় করতে পারছে। এখানে কোন তৃতীয় ব্যক্তি নেই। তাই কৃষকও ন্যায্য মূল্য পাচ্ছে, ক্রেতারাও সঠিক দামে ক্রয় করতে পাচ্ছে। উপজেলা কৃষি, মৎস্য ও প্রাণি সম্পদ অফিসের সার্বিক সহযোগিতায় আমরা বাজারের জায়গাটা তৈরি করে দিয়েছি।

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

নকলায় ন্যায্য মূল্যে কৃষকের বাজার উদ্বোধন

আপডেট সময় ১২:১২:১৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪