ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

দেওয়ানগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল বের করে বিএনপি। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল
নিজস্ব প্রতিবেদক, দেওয়ানগঞ্জ, বাংলারচিঠিডটকম

আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জ (জামালপুর-১) আসনের সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি’র কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতসহ কেন্দ্রীয়, স্থানীয় নেতৃবৃন্দের মুক্তি উপলক্ষে জামালপুরের দেওয়ানগঞ্জে আনন্দ মিছিল করেছে থানা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ৭ আগস্ট বুধবার দুপুরে উপজেলা বিএনপি আয়োজনে এ মিছিল বের করা হয়।

পৌর শহরের দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রশিদ সাদা, পৌর বিএনপির সদস্য সচিব আতিকুর রহমান সাজু প্রমুখ।

আব্দুর রশিদ সাদা বলেন, দেশ দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ পেল। এই বিজয় ধরে রাখতে হবে। সাধারণ জনগণের জানমালের নিরাপত্তায় আমাদের সতর্ক হয়ে কাজ করতে। বিজয়ের সুফল কেউ যেন ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে।

এ সময় জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দেওয়ানগঞ্জে বিএনপির আনন্দ মিছিল

আপডেট সময় ০৭:১৮:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪