ঢাকা ১২:২৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি পালিত

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

নয়দফা দাবিতে জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করেছে। ২ আগস্ট শুক্রবার বিকেলে জামালপুর শহরের বিসিক মোড়ে এ কর্মসূচি পালন করে তারা।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী জেরিন সারা আমিন, জয়নাল আবেদীন, রিফাত ও আব্দুর রহিম।

যেসব শিক্ষক ও শিক্ষার্থীরা কারাগারে আছেন তাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, আমাদের যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষকরা ও সাধারণ মানুষ আন্দোলনে নেমেছেন।

তারা আরও বলেন, প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের মূল স্লোগান হচ্ছে শিক্ষাই জাতির মেরুদণ্ড। অথচ আমাদের শিক্ষকরা আজ জেলখানায় বন্দি। এ কেমন রাষ্ট্র ব্যবস্থা? রাতের আঁধারে বাড়ির দরজায় গিয়ে বলা হচ্ছে ছাত্র আছে? এ সময় তারা অবিলম্বে শিক্ষার্থীদের নয়দফা দাবি মেনে নেয়ার দাবি জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান কর্মসূচি পালিত

আপডেট সময় ০৭:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪