ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ গণতন্ত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে সংলাপ, গঠিত হল মানবাধিকার সাংবাদিক নেটওয়ার্ক জামালপুরে শিক্ষার্থী অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ইসলামপুর পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা পেল নতুন পোশাক একাত্তর টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার যে জাতি সঙ্গীতকে গুরুত্ব দেয়, সে জাতি উন্নত মানসিকতার পরিচয় বহন করে : সংস্কৃতি মন্ত্রী

অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের ৭ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবরদী উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার রফিজ উদ্দিন মোল্লাকে (৮০) অর্থ আত্মসাতের মামলায় সাত বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে তার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। ২৯ জুলাই সোমবার দুপুরে জামালপুর স্পেশাল জজ আদালত বিচারক মো. আবু তাহের এ আদেশ।

তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বাদী হয়ে ১৯৮৭ সালে শেরপুরের শ্রীবরদী থানায় অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামি রফিজ উদ্দিন মোল্লা রাজধানী ঢাকার রামপুরা এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি জামালপুর জেলা কারাগারে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, শেরপুরের শ্রীবরদী উপজেলার সাবেক সাব-রেজিস্ট্রার রফিজ উদ্দিন মোল্লা, অফিস সহকারী নিত্যা নন্দ দাস ও জামালপুর জেলা রেজিস্ট্রার এ এস ওয়াহেদ উদ্দিন চৌধুরীসহ তিনজনের নামে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেন দুর্নীতি দমন ব্যুরো। তাদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।

মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল জমি রেজিস্ট্রি ফি সরকারের কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন। মামলায় উল্লেখ করেন ৩৩ হাজার ১৬৬ টাকা, ৫ লাখ ৬০ হাজার টাকা এবং ৩ লাখ ২৮ হাজার ২৫৬ টাকা আত্মসাৎ করার। মামলা তিনটি কয়েকটি আদালতে শুনানি হয়। আসামিদের মধ্যে জামালপুরের জেলা রেজিস্ট্রার এ এস ওয়াহেদ উদ্দিন চৌধুরী ও শ্রীবরদী উপজেলা সাব রেজিস্ট্রার কার্যালয়ের অফিস সহকারী নিত্যা নন্দ দাস মারা গেছেন।

জামালপুর ও শেরপুর আদালতের দুর্নীতি দমন কমিশনের পিপি মো. মোখলেছুর রহমান আকন্দ জীবন এ প্রতিবেদককে বলেন, দীর্ঘ সময় শুনানি হয়েছে। জমি রেজিস্ট্রি ফি সরকারের কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন রফিজ উদ্দিন মোল্লা। তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো বাদী হয়ে তিনজনের নামে মামলা দায়ের করেন। এই মামলায় আদালতে সাক্ষী দিয়েছেন ১৬ জন। আসামি রফিজ উদ্দিন মোল্লাকে সাত বছরের জেল এবং তার অর্থ সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুধর্ষণ মামলার আসামিকে ১০ বছরের আটকাদেশ

অবসরপ্রাপ্ত সাব-রেজিস্ট্রারের ৭ বছরের কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ

আপডেট সময় ০৯:৩২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪