ঢাকা ০২:১৭ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুর উপজেলা সমিতি ঢাকার উদ্যোগে বৃক্ষরোপণ মাদারগঞ্জে ডোবায় পড়ে ১০ মাসের শিশুর মৃত্যু দলের নাম ভাঙিয়ে নৈরাজ্যকারীদের বিএনপিতে ঠাঁই নেই : শামীম তালুকদার জামালপুরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে দুই শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা ইসলামপুর হবে আগামী প্রজন্মের সেরা বাসস্থান : সুলতান মাহমুদ বাবু যুব সমাজকে ক্রীড়ামুখী করতে কাজ করছে বিএনপি সরকার : শামীম তালুকদার দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি-জামায়াত-ছাত্রদল-শিবিরকে জঙ্গি উল্লেখ করে বলেছেন, তারা বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে।

তিনি বলেন, “শিবির-ছাত্রদল-বিএনপি-জামায়াত জঙ্গি এবং তারা দেশের উন্নয়নকে ব্যাহত করতে আমাদের ওপর তাদের থাবা দিয়েছে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৯ জুলাই সোমবার সন্ধ্যায় গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকের সূচনা ভাষণে একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নকে ব্যাহত করতে দেশব্যাপী তান্ডব সম্পূর্ণভাবে একটি জঙ্গি কর্মকাণ্ড।

তিনি বলেন, “বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আসলে এটা কোন রাজনৈতিক কিছু না। এটা সম্পূর্ণ জঙ্গীবাদী কাজ। এর উদ্দেশ্য বাংলাদেশকে ধ্বংস করা।”

কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে দেশব্যাপী ধ্বংসযজ্ঞ চালানোয় তিনি বিএনপি-জামায়াত চক্রের কঠোর সমালোচনা করেন।

শেখ হাসিনা বলেন, আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ অবস্থানে পৌঁছেছে।

তিনি বলেন, “বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে। সবাই সম্মানের চোখে দেখে। আর্থ-সামাজিক ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বাংলাদেশকে একটা আন্তর্জাতিক পর্যায়ে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি।

প্রধানমন্ত্রী বলেন, “এদের উদ্দেশ্য এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনো ইস্যু না। একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশকে সেবা দেয় ও মানুষের জীবন মান উন্নত করে, তা ধ্বংস করা। অর্থাৎ বাংলাদেশকেই ধ্বংস করে ফেলা।”

আজ বিকেলে গণভবনে ছাত্রলীগের নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময়কালে শেখ হাসিনা বলেন, দিনরাত পরিশ্রমে বাংলাদেশ যে সম্মান অর্জন করেছে, তা তারা ধূলিস্যাৎ করেছে। এটি অত্যন্ত পরিতাপের বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, তারা একের পর এক সরকারি স্থাপনা ধ্বংস করেছে যা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছিল। আমার প্রশ্ন হল ধ্বংসের মাধ্যমে তারা কার উদ্দেশ্য পূরণ করেছে।

তথাকথিত আন্দোলন চালিয়ে যেতে তারা কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন,“তারা টাকা কোথা থেকে পেল? তাদের প্রতিদিনের আন্দোলন চালাতে কে তাদের টাকা দিল?”সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনায় বালু উত্তোলন নিয়ে সরিষাবাড়ীতে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০

বিএনপি-জামায়াত বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে আমাদের ওপর থাবা দিয়েছে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৭:০০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুলাই ২০২৪