
সরিষাবাড়ী প্রতিনিধি, বাংলারচিঠিডটকম
আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতসহ বিএনপি-জামায়াতের নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে জামালপুরের সরিষাবাড়ীতে মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর দুপুরে পিংনা বাজার থেকে তিন সহস্রাধিক মোটরসাইকেলের এ শোডাউন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার এলিন ট্রেড সেন্টার মাঠে পথসভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তরুণ সমাজসেবক আনিছুর রহমান।
আনিছুর রহমান এলিন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহা সড়কে। দেশের এ উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের এ উন্নয়ন নস্যাৎ করতে দেশ ও বিদেশে নানা ষড়যন্ত্রে লিপ্ত তারা। মহা সমাবেশের নামে তারা জ্বালাও পুড়াও করে মানুষ হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে। রাজপথে তাদের মোকাবেলা করা হবে বলে তিনি তার বক্তব্যে বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শে স্বপ্নের সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিবেদিত কর্মী হিসেবে কাজ করতে চাই। এজন্য নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।
বাংলার চিঠি ডেস্ক : 



















