ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

মতবিনিময় সভা। ছবি: বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভা। ছবি: বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন নাহার।

২০ মার্চ বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীর সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহারের সভাপতিত্বে এসময় উপস্থিত ও বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি জিএম সাফিনুর ইসলাম মেজর, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাহমুদ, সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সিনিয়র সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম আশরাফুল আজম, উপজেলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রকিবুল হাসান বিদ্রোহী, সদস্য মনিরুজ্জামান লিমন ও আকতার হোসেন।

মতবিনিময় সভায় উপজেলার মানসম্মত শিক্ষার উন্নয়ন, শহরের যানজট নিরসন, নঈম মিয়ার বাজার আধুনিকায়ন করা, লাউচাপড়া বিনোদন কেন্দ্রের উন্নয়ন করা, ধানুয়া কামালপুরের মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করা, সরকারি কিয়ামত উল্লাহ কলেজে অনার্স কোর্স চালু করা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

বকশীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

আপডেট সময় ০৯:২৩:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩