ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন জামালপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে ৫০০ ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার জামালপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উদযাপিত জামালপুরে শিক্ষার্থীর শরীরে দেওয়া হল ভিন্ন গ্রুপের রক্ত, রোগী সঙ্কটাপন্ন মেলান্দহে কালবৈশাখী ঝড়ে গাছ চাপায় মা ও দুই মেয়ের মৃত্যু দেশে গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর সারা দেশে ৩০ এপ্রিলের পর মাদকবিরোধী অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহে এপির মা সমাবেশ অনুষ্ঠিত, পুষ্টিকর খাদ্য প্রদর্শন

জামালপুরে ২১৯ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: জামালপুর সদর উপজেলার ২১৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য ল্যাপটপ বিতরণ করেছে উপজেলা শিক্ষা অফিস। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পিইডিপি-৪ এর আওতায় বিদ্যালয়গুলোতে এ ল্যাপটপ দেওয়া হয়।

৯ মার্চ বিকেলে উপজেলার বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন অডিটরিয়ামে ল্যাপটপ বিতরণের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আখতারুজ্জামান বেলাল প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জুয়েল আশরাফ।

ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. মোজাফফর হোসেন এমপি বলেন, প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে ল্যাপটপ বিতরণ করা হলো তা ডিজিটাল বাংলাদেশের উপহার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ ল্যাপটপগুলো শিক্ষাব্যবস্থার অগ্রগতি তরান্বিত করবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জামালপুরে ২১৯ প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ

আপডেট সময় ০৯:১৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩